সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীদের পর্দা নিয়ে বিরুপ মন্তব্যকারী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজের ফিনান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক লাকী খাতুনকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, শিক্ষার্থী কাজী মাহমুদুল হাসান আনিসুর রহমান প্রমূখ।এর আগে শুক্রবার লাকী খাতুন তার ফেসবুক পেইজে নারীদের পর্দা প্রথা নিয়ে বিরুপ মন্তব্য করে একটি পোষ্ট দিলে ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্দ হন। শনিবার লাকী খাতুনের নাগেশ্বরীর সাপখাওয়া বাড়ি ঘেরাও করে এবং কচাকাটা বাজানে সাধারণ তৌহিদি জনতা। এর পর থেকে লাকী খাতুন পলাতক রয়েছে।
মোঃ নুরনবী সরকার
নাগেশ্বরী প্রতিনিধি
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2026 Infotv. All rights reserved.