আলোচিত-সমালোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থ পাচারের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে সিআইডির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আরও বলা হয়, ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2026 Infotv. All rights reserved.