বড়াইগ্রামের বনপাড়ায় ধানের শীষের প্রচারণা মিছিল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নির্বাচনী প্রতীক ধানের শীষের প্রথম প্রচারণা মিছিলের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ জামান মাসুদ লিটু–এর নেতৃত্বে এই প্রচারণা মিছিলটি বনপাড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলে হাজারো বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বনপাড়া বাজার। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।
নেতৃবৃন্দ জানান, ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2026 Infotv. All rights reserved.