শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর-এর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ ও আমন্ত্রিত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা চেতনা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে ভাষা আন্দোলন ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরা হয়। সার্বিকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয় বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য, গাজীপুর জেলাজুড়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2026 Infotv. All rights reserved.