নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে 'বঞ্চিত মানুষের সহযাত্রী' স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে 'সাতক্ষীরা ভিশন' নিউজ পোর্টালের সহযোগী সংগঠন 'স্বজন'। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা প্রদানের উদ্দেশ্যে কাজ করবে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ভিশন কার্যালয়ে 'স্বজন' এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।
কমিটির সদস্যরা হলেন সভাপতি শেখ আলতামুন, সহ-সভাপতি মিজানুর রহমান ও মুনসুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান ও সরদার আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক গাজী হাবিব, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য নাজমুল আলম মুন্না, রফিকুল ইসলাম, ইবাদত হুসাইন, দ্যুতি দীপন বিশ্বাস, ইদ্রিস আলী, কোহিনুর ও নুসরাত জাহান।
কমিটি গঠন শেষে আগামীতে বঞ্চিত মানুষের পাশে থেকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2026 Infotv. All rights reserved.