নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (যশোর) কাশ্যপী বিকাশ চন্দ্র। সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা'র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, সাতক্ষীরা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মারুফ হোসেন, ফরেস্টার মোঃ ইউনুস আলী, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নুরুল আমিন প্রমুখ। বৃক্ষমেলাটি ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2026 Infotv. All rights reserved.