গাইবান্ধা জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র্যাংক ব্যাজ পরিধান
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিক ভাবে কনস্টেবল থেকে এ এস আই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত ০১ (এক) জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন ।
এ সময় পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।